সময় কলকাতা ডেস্কঃরাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মাঝে আটকে পড়েছে দেশের বহু পড়ুয়া।সেই তালিকায় রয়েছে এরাজ্যেরও বেশ কয়েকজন ছাত্রছাত্রী। দক্ষিন ২৪ পরগনার রায়দিঘির মন্ডল পাড়ার অর্ঘ মাঝি ও কাশিনগরের অর্কপ্রভ বৈদ্য।দুই পরিবারের দাবি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনার জন্য ইউক্রেনে রয়েছে তাঁদের সন্তান।গত অক্টোবর মাসেই করোনার ধাক্কার পর বহু টাকা ব্যয়ে আবার তাঁরা ইউক্রেন পৌঁছে ছিলেন।যুদ্ধের মাঝে সন্তানরা আটকে পড়ছে।উদ্বিগ্ন দুই পরিবার।এখনো দেশে ফেরার বিমান উঠতে পারেনি অর্ঘ । মোবাইলে পরিবারের সঙ্গে কথা হলেও ইউক্রেন থেকে দেশে ফেরার বিমান ভাড়ার টাকা যোগাড় করাটাই পরিবারের কাছে একটা বড় চিন্তার। অর্ঘ মাঝির পরিবারের আবেদন যেভাবেই হোক সরকার তাদের ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।
রায়দিঘির মন্ডল পাড়ায় অর্কপ্রভ বৈদ্য ইউক্রেনে আটকে পড়ছে জানার পরেই তাঁর বাড়িতে হাজির হন এলাকার বিধায়ক অলোক জলদাতা।পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি ফোনে সরাসরি আটকে পড়া ওই ছাত্রের সঙ্গে কথা বলেন। ওই ছাত্রকে ফিরিয়ে আনতে পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস বিধায়কের।ছেলের সঙ্গে কথা হলেও কথা শোনার পর আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা।অর্কপ্রভর বাবা জানান,রাজ্য ও কেন্দ্রীয় সরকার ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করে বিমান ভাড়া দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনুক ।তাহলে তাঁদের মত নিম্নবিত্ত মানুষ উপকৃত হয়।যেভাবেই হোক সুস্থ অবস্থায় তাঁদের সন্তান কিভাবে দ্রুত বাড়িতে ফিরবে সেই অপেক্ষায় রায়দিঘির দুই পরিবার।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম