সময় কলকাতা ডেস্কঃ ফের বিশালাকার বিরল প্রজাতির মাছের দেখা মিলল পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দরে।হতবাক মৎস্যজীবীরা। সকাল হতে না হতেই ভিড় জমল মোহনাতে।
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও মৎস্যজীবীরা ট্রলার নিয়ে বেরিয়েছিলেন মাছ ধরতে।কাঁথি থেকে ১৭৫ কিলোমিটার দূরে মাঝ সমুদ্রে যেতেই মৎস্যজীবীরা লক্ষ্য করেন ট্রলারে বেরঙ্গের মাছ আটকে গেছে।কোনদিনও চোখে না দেখা এই মাছ নিয়ে কূলকিনারা খুঁজে পাচ্ছিলেন না মৎস্যজীবীরা।
বিরল প্রজাতির এই মাছটিকে নিয়ে তাদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।মাছটি লম্বায় ছিল ১১ ফুট, চওড়ায় ৯ফুট যার আনুমানিক ওজন ৪ কুইন্ট্যাল। এদিন রাতেই মৎস্যজীবীদের তৎপরতায় মাছটিকে তুলে নিয়ে মোহনায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়।মাছটিকে দেখতে মোহনায় ঢল নামে স্থানীয় মানুষ সহ ব্যবসায়ীদের।তারা জানান, এর আগে অনেক রকমের বিরল প্রজাতির মাছ দেখে থাকলেও এত বড় মাছ তারা আগে কখনো দেখেননি।শুক্রবার মাছটি নিলামে বিক্রি হবে বলে জানা গিয়েছে।


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে