সময় কলকাতা ডেস্কঃ হিজাব বিতর্ক নিয়ে সারা দেশ যখন তোলপাড় তারই মাঝে মালদহের রতুয়া-১ ব্লকের গ্রামীণ হাসপাতালের সিনিয়র নার্সকে বরখাস্ত করার আবেদন জানিয়ে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন স্থানীয় বাসিন্দাদের। শনিবার প্ল্যাকার্ড হাতে নিয়ে হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন রতুয়া এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি অভিযুক্ত সিনিয়র নার্সকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। তা না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এমনই হুঁশিয়ারি তাদের।
উল্লেখ্য,গত ২৩ ফেব্রুয়ারি রতুয়া-১ গ্রামীণ হাসপাতালে হিজাব পরে আসায় গোরাক্ষা উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মী আনোয়ারা খাতুনকে অপমানিত করেন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নার্স শম্পা প্রমানিক। এই নিয়ে ওই সিনিয়র নার্সের বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছিলেন ওই স্বাস্থ্যকর্মী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন রতুয়া-১ ব্লকের বিডিও এবং রতুয়া গ্রামীণ হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাসুদ রহমান। তবে ঘটনা দু,দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও সেই সিনিয়র নার্সের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি কর্তৃপক্ষ।তাই শনিবার দুপুরে রতুয়া এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সিনিয়র নার্স শম্পা প্রামানিকের বিরুদ্ধে বরখাস্তের আবেদন জানান রতুয়া গ্রামীণ হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাসুদ রহমানকে।
হিজাব বিতর্কে অভিযুক্ত সিনিয়ার নার্সকে বরখাস্ত করার দাবি জানিয়ে বিক্ষোভ-অবস্থান স্থানীয়দের


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান