Home » ভোটের নামে প্রহসন,দাবি বিজেপি রাজ্য সভাপতির

ভোটের নামে প্রহসন,দাবি বিজেপি রাজ্য সভাপতির

সময় কলকাতা ডেস্কঃ  রবিবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত বিভিন্ন পুরসভা এলাকা । একাধিক ভোট কেন্দ্রে ভোট লুটের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে । একাধিক জায়গায় বিরোধী দলের প্রার্থী ও কর্মীদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে।

বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডে ৬৮ নম্বর বুথের সামনে থেকে সুকান্ত মজুমদারকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠে নির্বাচন কমিশনের বিরুদ্ধে । এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে কমিশনের আধিকারিক এবং বালুরঘাট থানার আইসি । এদিন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে বুথের সামনে দাঁড়িয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সুকান্ত মজুমদার।

তিনি জানান, “এটি তার নিজের ওয়ার্ড। পাশাপাশি তৃণমূল কর্মীরা ভোট কেন্দ্রের বাইরে জটলা করছে। এই জটলা সরলেই তিনিও বুথ এলাকা থেকে সরে যাবেন।” এদিন তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী জানান, “তৃণমূল কোন জটলা করে নি। শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। বিজেপি রাজ্য সভাপতি এসে উত্তেজনা বাড়ান।”

About Post Author