সময় কলকাতা ডেস্ক: পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার কামারহাটি। রবিবার রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট গ্রহণ পর্ব। এদিন সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত রাজ্যের বিভিন্ন পুরো এলাকা। বিভিন্ন জায়গায় ভোট লুটের অভিযোগও উঠেছে শাসকদলের বিরূদ্ধে। এদিন এমনই ছবি দেখা গেল কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর বুথে । একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এই এলাকা জুড়ে তাণ্ডব চালায় বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।

স্থানীয়দের দাবি, ২৯ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নির্মলা রায়ের সমর্থনেই তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থী। এদিন স্থানীয় বাসিন্দারা বাধা দিতে এলে তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এরপরই স্থানীয়রা বিক্ষিপ্ত ভাবে তাদের তাড়া করেন। তখনই বাইক ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর উত্তেজিত জনতা তাদের বাইক ও গাড়ি ভাঙচুর করে । পুরো ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কামারহাটি পুরসভার বিস্তীর্ণ এলাকায়।


More Stories
বারাসাত পুরসভায় অচলাবস্থা! নাগরিক পরিষেবার কী হবে? কী বলছেন নেতা ও জনপ্রতিনিধিরা?
ঝালদা পুরসভার দায়িত্বে শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাই কোর্টের
পুর-উপনির্বাচনের ফলে আসানসোল সবুজ