Home » ভোটর পরেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত অশোকনগর

ভোটর পরেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত অশোকনগর

সময় কলকাতা : শাসক দলের দুই গোষ্ঠীর হুমকি ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার অশোকনগর। ভোট শেষ হওয়ার পরেই অগ্নগর্ভ পরিস্থিতি তৈরি হয় অশোকনগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে। অভিযোগ ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী জয়া দত্ত তাঁর দলবল নিয়ে তৃণমূলেরই আর এক গোষ্ঠীর উপর হামলা চালায়।

অভিযোগ ২৩ নম্বর ওয়ার্ডের কিছু তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেয় জয়া দত্ত ও তার অনুগামীরা।পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালায়। তৃণমূল সমর্থক রঞ্জিত বালার উপর হামলা চালায় জয়া দত্ত ও তার দলবল। প্রাণে মারার হুমকি দেওয়া হয়।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল অশোকনগর বনবনিয়া শ্মশান মোড় নতুন পাড়া এলাকা।

হুমকি ও ভাঙচুরের প্রতিবাদে, অশোকনগর বনবনিয়া শ্মশান মোড় রাস্তা অবরোধে সামিল হল আক্রান্ত তৃণমূল কর্মীসমর্থরা। এলাকার মহিলারা আচমকা রাস্তায় নেমে অবিলম্বে জয়া দত্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের পাশাপাশি অবরোধে সামিল হন। খবর পেরে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী  ঘটনাস্থলে হাজির হয়। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভে দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। বেশ কিছুক্ষন অবরোধ চলার পর পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন।

About Post Author