Home » চা- বাগান থেকে ভাল্লুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ারে

চা- বাগান থেকে ভাল্লুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ারে

সময় কলকাতা ডেস্ক:   ফের ভাল্লুকের দেখা মিলল ডুয়ার্সের চা- বাগানে । চা- বাগান থেকে ভাল্লুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ডিমা চা- বাগান থেকে বন দপ্তরের কর্মীরা ভাল্লুকটিকে উদ্ধার করে । জানা গিয়েছে, এদিন সকালে চা- বাগানের তিন নম্বর সেকশনে কাজ করতে আসা শ্রমিকরাই প্রথম ভাল্লুক টিকে দেখতে পান । এরপর তাঁরা বনদপ্তরের কর্মীদের খবর দেন  । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা । ঘুম পাড়ানির গুলি ছুঁড়ে ভাল্লুকটিকে কাবু করে বনদপ্তরের কর্মীরা । এরপর জাল বিছিয়ে ভাল্লুক টিকে আটক করা হয়

বন দফতর সূত্রে খবর,উদ্ধার করা ভাল্লুকটি স্ত্রী ভাল্লুক । হিমালয়ান ব্ল্যাক বিয়ার প্রজাতির ভাল্লুকটির বয়স আনুমানিক তিন বছর   । স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় । প্রসঙ্গত, বেশ কিছু দিন আগেই এক প্রজাতির সাদা হিংস্র ভাল্লুকের উপদ্রপ দেখা দেয় ডুয়ার্সের চা- বাগানে । তারপর থেকেই আতঙ্কে রয়েছেন চা- বাগানের শ্রমিকরা ।

About Post Author