সময় কলকাতা ডেস্কঃ শেষ পর্যন্ত ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে বসে এক ছাত্রের পাঠানো একটি ভিডিওতে আফসোসের সঙ্গে বলতে শোনা গিয়েছিল যে, মাইনাস ১০ ডিগ্রী সেন্টিগ্রেডের নিচের তাপমাত্রায় ১০ ঘন্টা ধরে অপেক্ষা করছি, কিন্তু কোন ভারতীয় দুতাবাসের উদ্ধারকারি দল আমাদের উদ্ধার করার জন্য এলোনা। আমাদের কাছে জল নেই খাবার নেই। এর থেকে রাশিয়ার গোলা বারুদের সামনে মরে গেলেও শান্তি পেতাম।আর ঠিক তাই হল। রুশ হামলায় নিহত হল এক ভারতীয় পড়ুয়া। মঙ্গলবার খারকিভে রুশ বোমা বিস্ফোরণের ফলে এই ভারতীয় ছাত্রের মৃত্যু হয়। দুপুরের দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই মৃত্যু খবর। কিছুক্ষণ পর সেই খবর নিশ্চিত করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। মৃত ছাত্র উত্তর কর্নাটকের বাসিন্দা। তাঁর নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। তিনি মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। জানা গেছে নবীন নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে একটি দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। আর ঠিক সেই মুহূর্তেই ওই জায়গায় আছড়ে পড়ে রুশ বোমা। তারই আঘাতে মৃত্যু ওই ছাত্রের । 
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট বার্তায় জানিয়েছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সকালে খারকিভে বিস্ফোরণের ফলে একজন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রক তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।’
নবীন শেখারাপ্পার মৃত্যুর পরই রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে বিদেশমন্ত্রক। ভারতীয়দের যাতে সুরক্ষিতভাবে দেশে ফেরানো হয়, তার জন্য আরও জোরালো দাবি জানানো হয়েছে।রাশিয়া এবং ইউক্রেনে আমাদের রাষ্ট্রদূতরাও একই পদক্ষেপ করেছেন।’ইউক্রেনে এখনও আটকে প্রায় হাজারের বেশি ভারতীয় পড়ুয়া। পড়ুয়াদের পরিবারের সদস্যরাও এই পরিস্থিতিতে যথেষ্ট দুশ্চিন্তা প্রকাশ করেছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক