সময় কলকাতাঃ ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট গ্রহন হয় । একাধিক জায়গায় শাসক দলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ ওঠে ।কমিশনের কাছে জমাপড়া অভিযোগের ভিত্তিতে ২ টি বুথে পুন:নির্বাচনের নির্দেশ দেন রাজ্য নির্বাচন কমিশন । সেই নির্দেশ কার্যকর করতে মঙ্গলবার শ্রীরামপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে পুন:নির্বাচন হয় ।

শ্রীরামপুর ২৫ নম্বর ওয়ার্ডের মাহেশ যুব কিশোর সংঘে ভোট শুরু হয় নিয়ম মেনে সকাল সাতটা থেকে । সাত নম্বর বুথে মোট ভোটার ৯৫২ জন । জানা গেছে ভোটের দিন এই কেন্দ্রে ভোট গ্রহনে অসংগতি দেখা দেওয়ায় পুনরায় ভোট গ্রহনের নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন ।

পুন নির্বাচনে নতুন করে অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বুথ ও সংলগ্ন এলাকায় । এদিন বুথে ঢোকার সব রাস্তা কার্যত ব্যারিকেড করে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী