সময় কলকাতা ডেস্কঃ স্বামী চাঁদে জমি কিনেছে।সস্ত্রীক সেই জমিতে পা রাখার ইচ্ছা মালদার চক্রবর্তী দম্পতির।মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা চাঁদে জমি বিক্রি করছে।বেনিয়াদের স্বর্গ রাজ্য মার্কিন মুলুকে মর্তের সাধারণ বাসিন্দাদের চাঁদে নিয়ে যাওয়ার জন্য বেসরকারী সংস্থা প্রকল্পও হাতে নিয়েছে।ইউরোপেরও দু একটি সংস্থা পৃথিবীবাসীকে মহাকাশে ঘোরানোর কথা বলছে।আর কথায় আছে বাঙ্গালীর পায়ের তলায় সরষে।আর সেই ভ্রমন প্রিয় বাঙ্গালীর আবেগকে এক অন্যমাত্রায় নিয়ে গেলেন মালদার আকাশ চক্রবর্তী।

দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে চমক দিতে সটান চাঁদে জমিই কিনে ফেললেন তিনি।ইংরেজবাজার শহরের ৩ নং গভমেন্ট কলোনিতে আকাশ চক্রবর্তী বাড়ি।পেশায় পুরসভার ইঞ্জিনিয়ার আকাশ বছর দুয়েক আগে মালদা শহরের দেবযানি চক্রবর্তীকে বিয়ে করেন।প্রথম বিবাহ বার্ষিকীত সোনার অলঙ্কার স্ত্রীকে উপহার ছিলেন তিনি।তাতে মন ভরে নি তাঁর।আর পাঁচ জনের মত এই উপহার দিয়ে মনে মনে অতৃপ্ত ছিলেন তিনি।

আকাশ চক্রবর্তীর কথায় দাম্পত্যর বন্ধনে বাঁধার দিনটিকে তিনি আরো স্মরনীয় করে রাখতে চান।আর সেই তাগিদে ইন্টারনেটে খুঁজতে থাকেন ম্যারেজ আ্যানিভার্সারি গিফট কি কি হতে পারে ।তাও সেটা প্রায় প্রথম বিবাহ বার্ষিকীর পর পর।আকাশের উপহারের খোঁজ শেষ হয় সেই আকাশেই।স্ত্রী দেবযানীকে নিয়ে চাঁদে বাসা বাঁধা সাধ যেন পেয়ে বসে তাঁকে।ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে মার্কিন মুলকে চাঁদের জমি বিক্রেতার খোঁজ পান তিনি। স্ত্রীকে না জানিয়ে ,চুপি চুপি চাঁদে জমি কিনে ফেলেন আকাশ চক্রবর্তী। দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে সারপ্রাইজ দেওয়া জন্য।বিবাহ বার্ষিকীর গিফট,চাঁদের জমি।তা নিয়ে বেশ দিধায় ছিলেন আকাশ।তবু সারপ্রাইজ দিতে ছাড়লেন না তিনি।দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে স্ত্রীর হাতে উপহার দিলেন চাঁদের জমির কাগজ পত্র।চমকে গিয়ে নিজেকে সামলে নেন দেবযানী। দুজনের একটাই ইচ্ছা জীবনে একবার অন্তত চাঁদের জমিতে সশরীরে হাজির হওয়া।

স্ত্রী দেবযানী চক্রবর্তী জানান, সাধারণত বিবাহবার্ষিকীতে সবাই সবাইকে সোনার গহনা, অন্যকিছু উপহার দিয়ে থাকে। তবে ইউনিক চিন্তার জন্য স্বামীর তারিফ করেন তিনি। জানান চাঁদের জমি উপহার দেবে তাঁর স্বামী তা কখনই তিনি স্বপ্নেও ভাবিনি।


More Stories
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের
জলে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু