সময় কলকাতা ডেস্কঃ অসুস্থ কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার রাতেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে।মদন মিত্রের গলায় বাঁদিকের ভোকাল কর্ডে টিউমার ধরা পড়েছে। জানা গিয়েছে, এসএসকেএম ইএনটি বিভাগের প্রধান চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত এর অধীনে এসএসকেএমের উডবার্ন ব্লকে ভর্তি হন মদন মিত্র।
ইতিমধ্যেই কেবিন তৈরি হয়ে গিয়েছে। তার চিকিৎসার জন্য আগাম প্রস্তুতি হিসাবে তৈরি হচ্ছে মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডে যারা রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত এবং ডি ঘোষ। চেস্ট মেডিসিন বিভাগের সোমনাথ কুণ্ডু, মেডিসিন বিভাগের সৌমিত্র ঘোষ, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, এন্ডোক্রিনোলজির শুভঙ্কর চৌধুরী এবং অ্যানাস্থেসিওলজিস্ট দেবব্রত দাস।
আজ সকালেই তার বেশ কিছু পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট আসার পর অপারেশন কবে হবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। মেডিক্যাল বোর্ডে আছেন চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ, এন্ডোক্রিন বিভাগের চিকিৎসক, অ্যানাস্থেশিস্ট, এছাড়াও ইএনটি বিভাগের আরও এক চিকিৎসক।


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার