Home » যুদ্ধের জন্য ভারতকে থাকতে হবে প্রস্তুত জানালেন সেনাবাহিনীর প্রধান , কিন্তু কেন? 

যুদ্ধের জন্য ভারতকে থাকতে হবে প্রস্তুত জানালেন সেনাবাহিনীর প্রধান , কিন্তু কেন? 

সময় কলকাতাঃ ভারতবর্ষকে ভবিষ্যতে যুদ্ধের জন্য এখনই প্রস্তুত হতে হবে এবং ভবিষ্যতে যুদ্ধের জন্য অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র মজুদ করতে হবে, এমনটাই জানালেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারাভানে। এএনআই এর সূত্রের খবর সেনাবাহিনীর প্রধান আরও জানিয়েছেন আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে সমরাস্ত্র সম্পর্কিত বিষয়েও। ভারতীয় সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারাভানের মতে সম্প্রতি চলতে থাকা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থেকে অনুধাবন করেই এই শিক্ষা এবং সিদ্ধান্ত নেওয়া উচিত।

 

 ১৯৬২ সালে চীন যুদ্ধের পর হয়েছে কারগিল যুদ্ধ। সেই সঙ্গে একাধিকবার প্রতিবেশী রাষ্ট্র চীনের ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারতবর্ষে বিভিন্ন নাশকতামূলক ঘটনায় অতীতে দেখা গিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পাকিস্তানের যোগ। মুম্বাইয়ের তাজ হামলা হোক বা বুদ্ধগয়ার বোমা বিস্ফোরণ অথবা লাগাতারভাবে কাশ্মীরের আইনশৃঙ্খলার অবনতির পিছনে যেমন যোগ পাওয়া গিয়েছে পাকিস্তানের মদদ পুষ্ট জঙ্গিগোষ্ঠীর তেমনি সরাসরি যোগ পাওয়া গিয়েছে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআইয়ের। ফলে এটা বাস্তব ভাবে প্রমাণিত ভারতবর্ষের দুই প্রতিবেশী রাষ্ট্র চীন এবং পাকিস্তান লাগাতারভাবে ভারতের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্রে লিপ্ত। ডোকলাম সীমান্ত লাল ফৌজ এর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষে ভারতীয় সেনা বাহিনীর জওয়ানদের মৃত্যুও একথা প্রমান করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে সর্বদাই চীন এক পা এগিয়ে। একথা মাথায় রেখেই সেনাবাহিনীর প্রধানের এই মন্তব্য বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।রাশিয়া-ইউক্রেন এর যুদ্ধ ১৩ দিনে পড়ল। এই যুদ্ধের ফলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি হয়েছে তা এককথায় অপূরণীয়। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ একটি ভিডিও বক্তৃতায় দাবি করেছেন এখনো পর্যন্ত ৪০০ নাগরিকের মৃত্যু হয়েছে। রাশিয়ার বিমান বাহিনীর হানায় প্রায় ২০০ টি ইউক্রেনের স্কুল এবং ৩৪ টি হাসপাতাল ১৫০০ বাড়ি সম্পূর্ণ ধ্বংস স্তুপে পরিণত হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেছেন ১১০০০ রুশ সেনাকে নিধন করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

ফলে একটি যুদ্ধে শুধুমাত্র যে একটি দেশের ক্ষতি হয় তা নয় সামগ্রিকভাবে তার প্রভাব পড়ে আরো বহু দেশেও। ইউনাইটেড নেশন এর মতে ১.৫ মিলিয়ন গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে ইউক্রেনে্র পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রে।

ভারতবর্ষের সঙ্গে ভারতের প্রতিবেশী দুটি রাষ্ট্রের দিনকেদিন সম্পর্কে যে অবনতি হচ্ছে। সেই অবনতি আগামী দিনে আরো প্রকট হতে পারে সে আশঙ্কাও করছে বিশেষজ্ঞ মহল। ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মহলের মতে আগামী দিনে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত ভারতবর্ষকে এবং তার জন্য আরো অত্যাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত রাখা উচিত ভারতবর্ষকে।

About Post Author