সময় কলকাতা ডেস্ক : বোমা বিস্ফোরনের ঘটনা ঘটল মালদার চাঁচলের রাজ্য সড়কে। বিস্ফোরনে আতঙ্কিত চাঁচলের কলিগ্রামের দোসরকির মোড়ের স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই বোমা ফাটালো তা নিয়ে এখনো ধন্দে স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে বোমার শব্দে ঘুম ভাঙে চাঁচলের কলিগ্রামের দোসরকির বাসিন্দাদের। এলাকারই রাজ্য সড়কের উপর এক চায়ের দোকান থেকে মাত্র ১২ ফিট দূরত্বে পরপর দুটি বোমা বিস্ফোরনের কথা জানায় বাসিন্দারা । ঘটনায় আতঙ্কিত এক স্থানীয় বাসিন্দা বলেন, বাড়ির বাইরে এসে দেখা যায় রাস্তার উপর বোমা বিস্ফোরনের দাগ স্পস্ট। ছড়িয়ে ছিটিয়ে আছে বোমার সুতলি ও কৌটোর অংশ।

ঘটনাস্থলে উপস্থিত হয় চাঁচল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর দাবি, অবিলম্বে দুস্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক। গভীর রাতে এমন ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে মালদার চাঁচল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী