Home » পার্টি এখন গাড্ডায় পড়েছে,স্বীকারোক্তি দিলীপের, দিল্লি যাওয়ার আগে আর কি বললেন !

পার্টি এখন গাড্ডায় পড়েছে,স্বীকারোক্তি দিলীপের, দিল্লি যাওয়ার আগে আর কি বললেন !

সময় কলকাতাঃ বিধান সভা ভোটে তৃণমুল কংগ্রেসের কাছে পরাজিত হওয়ার পর রাজ্য বিজেপি ছেড়ে যাচ্ছেন কোন না কোন নেতা।পুরভোটের বুথে বুথে বিজেপির কর্মীরা ঘুমিয়ে পড়ছে, আগেই জানিয়ে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।আর বুধবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমান বন্দরে দিলীপ ঘোষের স্বীকারোক্তি, দল গাড্ডায় পড়েছে।

রাজ্যের ক্ষমতা দখলের লড়াইয়ে হেরে যাওয়ার পর বিজেপিতে গোষ্ঠী কোন্দল মাথা চাড়া দিয়ে উঠেছে।ইতিমধ্যে দল কয়েক জনকে সাসপেন্ডও করেছে।তার পরও হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায় উত্তরাখন্ডের নির্বাচন সেরে রাজ্যে ফিরেই দলের হারের জন্য আত্ম সমালোচনার সুর তোলেন।তা নিয়ে দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায় প্রকাশ্যে বাগযুদ্ধ শুরু হয়। এরই মাঝে বুধবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ স্বীকার করে নিলেন বিজেপি এই রাজ্যে গাড্ডায় পড়েছে।রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষ বিধান সভা ভোটের আগে নানান রাজনৈতিক দল থেকে দেদার কর্মী ও নেতাদের দলের ঝান্ডা ধরিয়ে ছিলেন।তারপর হঠাৎই সাসপেন্ডেড বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার তৃণমুল কংগ্রেসের পতাকা তুলে নেন তৃণমুল সুপ্রিমোর উপস্থিতিতে। আর তা নিয়ে এদিন দিলীপ ঘোষের কটাক্ষ বাংলায় কিছু পেশাদার লোক থাকেন। তারা যখন যেমন তখন তেমন। এর আগে উনি কংগ্রেস করতেন। পরের দিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন। আগে এদের বলা হতো আয়ারাম গয়ারাম ।এরা ফুটবল খেলোয়াড়দের মত ফুটবল ক্লাব চেঞ্জ করছে বর্তমানে । তৃণমুল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে জয় প্রকাশ মজুমদার মঙ্গলবার বলেছিলেন বিজেপি দলটা রাজ্যে বর্তমানে আইসিইউতে আছে।তার প্রতিক্রিয়াতে দিলীপ ঘোষ বলেন দল আমরা দাঁড় করিয়ে ছিলাম।বর্তমানে দল গাড্ডায় পড়েছে।আবার উঠে দাঁড়াবে। এদিন দিলীপ ঘোষ আক্রমণ করতে ছাড়েনি শাসক দলকে।বরং তার দলকে তৃণমুল কংগ্রেস অনুকরণ করতে চেষ্টা করছে বলে দাবি তাঁর। দিলীপ ঘোষ বলেন নীতিগত কারনে বিজেপি এক ব্যক্তি এক পদ নীতি সরণ করে।তবে সেটাকে নকল করতে গিয়েছিল তৃণমুল কংগ্রেস। তাঁর দাবী এক ব্যাক্তি এক পদ তৃণমূল কংগ্রেসে সম্ভব নয়। উনি চার পাঁচ জন লোকের বেশি কাউকে বিশ্বাস করেন না। বেশী লোক কন্ট্রোল করা মুস্কিল। কারণ পার্টিটা পারিবারিক পার্টি। নাম না করে তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করেন দিলীপ ঘোষ। দিল্লি যাওয়ার আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ পরামর্শ দিতেও ছাড়লেন না দলে বিক্ষুব্ধের প্রতি।তিনি বলেন বিক্ষুব্ধরাই ঠিক করুন তারা কি করবেন। পার্টিকে বিশ্বাস করবেন নাকি কোনো ব্যক্তিকে।দলে কারো সঙ্গে দ্বিমত হতেই পারে। কেউ মনে করতেই পারে তার সাথে সুবিচার হয়নি। তার জন্য বলার জায়গা আছে। অপেক্ষাও করতে হবে বলে মত দেন তিনি।

About Post Author