সময় কলকাতা ডেস্কঃ জোর যার মুলুক তার। যার ট্যাঁকের জোর আছে সেই পাবে আলুর বীজ থেকে ধানের বীজ। সেই মাঠে বুনতে পারবে ভবিষ্যতের স্বপ্ন। আর সেই চিত্রই দেখা গেল জলপাইগুড়ির ধুপগুড়িতে। কোল্ড স্টোরেজে আলুর বন্ড নিয়ে বারবার বেনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছিল এখানকার কোল্ড স্টোরেজ গুলিতে।কৃষকদের অভিযোগ এখানে বড় বড় ব্যবসায়ী আর পুরসভা এলাকায় যাদের হাত আছে তারাই শুধু পেয়েছে।

বৃহস্পতিবার এলাকার কৃষকদের আসতে বলা হয়েছিল আলুর বন্ড দেওয়ার জন্য। কিন্তু সকাল থেকে লাইন দিয়ে থেকেও শেষ পর্যন্ত পাওয়া যায়নি। আর এরপর পথ অবরোধ করে ক্ষুব্ধ কৃষকরা। কৃষকদের দাবি, দিনের পর দিন তারিখ দিয়েও কোনভাবে আলুর বন্ড দেওয়া হচ্ছে না তাদের। অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী তা নিয়ে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে।
প্রায় ঘন্টা দুয়েক পথ অবরোধ করার ফলে যান জটের সৃষ্টি হয়। নিত্য যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বেশ অসুবিধের মধ্যে পড়তে হয়। শেষ পর্যন্ত ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।


More Stories
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
নতুন দুই মামলায় আবার পুলিশ হেফাজতে অভিজিৎ দে ভৌমিক
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন