সময় কলকাতা ডেস্কঃ তক্ষক পাচার কাণ্ডে গ্রেফতার করা হল এক দুষ্কৃতীকে। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত খড়িবাড়ি বাজার এলাকার ঘটনা। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি বাজার এলাকায় তল্লাশি চালান ফাঁসিদেওয়া থানার এসএসএবি-র ৪১ নম্বর ব্যাটেলিয়ান। এরপর সেখানে সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি তক্ষক।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম নিত্যানন্দ শীল। সে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বাসিন্দা। এদিন উদ্ধার হওয়া তক্ষকটি নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। ইতিমধ্যেই এসএসএবি-র তরফে তক্ষকটিকে উদ্ধার করে ঘোষপুকুর রেঞ্জের বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।

দিনের পর দিন এই এলাকায় অনেককিছুই পাচারের ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। শুক্রবার ধৃত ওই ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায়। তবে কোথা থেকে চোরাশিকারি ওই তক্ষকটি নিয়ে আসছিলেন তা খতিয়ে দেখছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান