সময় কলকাতা ডেস্ক : বলিউড ছেড়ে এবার দক্ষিণী ছবিতে পদার্পণ করতে চলেছেন সলমন খান। এর আগে দক্ষিণী ছবির রিমেক করলেও কোনও দক্ষিণী ছবিতে দেখা যায়নি তাকে। এবার চিরঞ্জীবির আসন্ন ছবি ‘গডফাদার’ দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক হবে সলমনের।জানা গেছে, মালয়ালম ছবি ‘লুসিফার’ এর রিমেক হল গডফাদার। ‘লুসিফার’ এর পরিচালক ছিলেন মোহন রাজা। এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে চিরঞ্জীবিকে। ছবির একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যে এন্ট্রি নেবে বলিউডের ভাইজান।

সূত্রের খবর, মুম্বই থেকে এই ছবির শুটিংয়ের জন্য উড়ে আসছেন চিরঞ্জীবি। সলমন নিজের বিলাসবহুল বাগানবাড়িতে তেলুগু সুপারস্টারের থাকার ব্যবস্থা করেছেন । চলতি মাস থেকেই কাজরাট-এর এন ডি স্টুডিওতে ভাইজান শুরু করে দেবে এই ছবির নিজের অংশের শুটিং। তবে এই কাজ শেষ করে আবার হিন্দি ছবিতে ফিরবেন তিনি। তাঁর হাতে এখনও বেশ কয়েকটি কাজ রয়েছে। পরবর্তীতে টাইগার থ্রি ও কভি ইদ কভি দিওয়ালি ছবিতে দেখা যাবে সলমনকে। টাইগার থ্রি মুক্তির তারিখ ঘোষনা হয়ে গিয়েছে। এ বছর ইদেই মুক্তি পাবে টাইগার থ্রি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র