সময় কলকাতা ডেস্কঃ বিগ বসের বেশ জনপ্রিয় জুটি শমিতা শেট্টি ও রাকেশ বাপত। খুব অল্প সময়ের মধ্যেই দুজন বেশ ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে গিয়েছে। কিন্তু এত সুন্দর একটা মিষ্টি সম্পর্কে নাকি ছেদ পড়তে চলেছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে চারদিকে।
ব্যক্তিগত জীবনের সমস্ত ওঠানামাকে অতিক্রম করে বিগ বস’-এর ঘরে পা রেখেছিলেন শমিতা আর বিগ বসের ঘরেই তাঁর আলাপ রাকেশের সঙ্গে। পরিচয় থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে প্রেম। তারপর শোনা গিয়েছিল, খুব শীঘ্রই সম্পর্ক কে পরিণতি দিতে চলেছে রাকেশ-শমিতা। কিন্তু কি হল তারপর,কেন তবে বিচ্ছেদের সুর?

বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শমিতা রাকেশকে দেখা যাচ্ছে না। আর তাতেই এই গুজব ছড়িয়ে পড়েছে। কিন্তু বিষয়টাকে বাড়তে দেয় নি রাকেশ-শমিতা। বিচ্ছেদের গুঞ্জন ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তাঁরা। নেটাগরিকদের এরকম গুঞ্জনের কারণে বেশ ক্ষুব্ধ রাকেশ এবং শমিতা। সম্পর্ক বেঁচে আছে এটা বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতে হবে কেন এই প্রশ্ন রেখেছেন এই জুটি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র