Home » কেন আইনি বিপাকে পবনদীপ ও অরুণিতা?

কেন আইনি বিপাকে পবনদীপ ও অরুণিতা?

সময় কলকাতা ডেস্কঃ ‘ইন্ডিয়ান আইডল ১২’ চলাকালীন বেশ জনপ্রিয় হয়েছিল পবনদীপ ও অরুণিতা জুটি। আইনি গেরোয় আটকে গেল ‘ইন্ডিয়ান আইডল ১২’ খ্যাত পবনদীপ ও অরুণিতা। চুক্তিভঙ্গের অভিযোগ উঠেছে দু’জনের বিরুদ্ধে এমনটাই খবর সর্বভারতীয় সংবামাধ্যম সূত্রে।

ইন্ডিয়ান আইডল ১২’ এর শুরু থেকেই গানের বাইরে অরুণিতা ও পবনের মধ্যে প্রেমের সম্পর্ক সামনে আসে। ‘ইন্ডিয়ান আইডল ১২’ এ বিজয়ী হন পবনদীপ রাজন । রানার্স-আপ হয় বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল।

‘ইন্ডিয়ান আইডল ১২’ চলাকালীন এক নামী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন পবনদীপ ও অরুণিতা। ২০টি রোম্যান্টিক গানের একটি অ্যালবাম তৈরির কথা ছিল তাদের। অভিযোগ, সেই কথার খেলাপ করেছে পবনদীপ এবং অরুণিতা। মাত্র একটি গানের শুটিং করেছেন তারা। তার পর থেকে ওই সংস্থার সঙ্গে কোন যোগাযোগ রাখেন নি পবনদীপ ও অরুণিতা। অনেক চেষ্টা করেও পবনদীপ ও অরুণিতার সঙ্গে যোগাযোগ করতে পারে নি ওই সংস্থা। সংস্থার দাবি, ফলে একপ্রকার বাধ্য হয়েই আইনের দ্বারস্থ হতে হয়েছে তাদের । যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অরুণিমা বা পবনদীপের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

About Post Author