Home » দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী, ভর্তি হাসপাতালে, পরীক্ষা দিতে পারলেন কি !

দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী, ভর্তি হাসপাতালে, পরীক্ষা দিতে পারলেন কি !

সময় কলকাতা ডেস্ক : বাগদায় পথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী। এদিন প্রশাসনের সহযোগিতায় আহত পরীক্ষার্থী বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে পরীক্ষা দেয়।

প্রশাসন সূত্রে খবর উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কাপাসাটি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী রহিমা মন্ডল শুক্রবার মোটর বাইকে করে থোয়ারা হাইস্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় মাকরা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।সঙ্গে সঙ্গে তাকে স্থানীয়দের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে মাধ্যমিক পরীক্ষার্থী রহিমা মণ্ডলকে প্রাথমিক  চিকিৎসা করার পর  ভর্তি করা হয়। কিন্তু হাসপাতাল কর্ত্তৃপক্ষ সেদিনই জানতে পারে যে রহিমা মণ্ডল মাধ্যমিক পরীক্ষার্থী। তখনই তারা প্রশাসনের সঙ্গে যোগযোগ করে হাসপাতালেই তাঁর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। সেইমত বনগাঁ মহকুমা হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।আহত ছাত্রী রহিমা মন্ডলকে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে পরীক্ষা ব্যবস্থা করাই খুশি ওই ছাত্রীর পরিবার। এই বিষয়ে বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন, “আমরা ওই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি।

About Post Author