সময় কলকাতা ডেস্ক: অপহৃত কিশোরকে উদ্ধার করল ডায়মন্ডহারবার পুলিশ। অপহরণ হওয়ার দু’দিন পর পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় ওই কিশোরকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট থানা এলাকায়।
জানা গিয়েছে, শিশুটির নাম ইয়াসিন আখন। বুধবার টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি ওই কিশোর। দীর্ঘক্ষন পেরিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে চিন্তায় পরে পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি করে হদিশ না মেলায় বৃহস্পতিবার সকালে থানায় নিখোঁজ ডায়েরি করে ওই কিশোরের পরিবার।

এদিকে মুক্তিপণ হিসেবে সাত লক্ষ টাকা দাবি করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার এর এসডিপিও মিতুন কুমার দে’র নেতৃত্বে শুরু হয় অভিযান।
মুক্তিপণ ফোনের সূত্র ধরেই জয়নগরে পৌঁছান তদন্তকারী টিম। শুক্রবার ভোররাতে উদ্ধার করা হয় ওই কিশোরকে। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রাথমিকভাবে জানা গিয়েছে ধৃতরা শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত। আজ ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে তোলা হয় ধৃতদের। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?