সময় কলকাতা ডেস্ক: গরীব ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং সেন্টার উদ্বোধন করল বারাসাত জেলা পুলিশ। সামনেই সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা ও মেডিকেলের নিট পরীক্ষা। সেই কথা মাথায় রেখে জেলার বুকে গরীব ছাত্রছাত্রীদের জন্য পুলিশের এই উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার একাংশ।
শনিবার মধ্যমগ্রাম পুরসভার নিজস্ব প্রেক্ষাগৃহে কেরিয়ার এন্ড কোর্স নামক এক অনুষ্ঠানে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগীতায় বারাসত জেলা পুলিশের উদ্যোগে এই বিনামূল্যে কোচিং সেন্টার উদ্বোধন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি,অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সিইও। তার দাবি, জেলাজুড়ে বহু গরীব ছাত্রছাত্রী তারা অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, অল ইন্ডিয়া মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় যোগদান করে উঠতে পারে না ,উপযুক্ত কোচিংয়ের অভাবে। জেলা পুলিশের উদ্যোগে সম্পূর্ন বিনামূল্যে গরীব ছাত্রছাত্রীরা এবার থেকে কোচিং-য়ে যোগদান করে এই সমস্ত প্রবেশিকা পরীক্ষা অংশগ্রহন করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত জেলার এক পুলিশ আধিকারিকের দাবি, মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের কথা ভেবে এই কোচিং সেন্টার চালু করা হয়েছে। পাশাপাশি পড়ুয়াদের জন্য খুব শীঘ্রই গ্রন্থাগার চালু হবে।


More Stories
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে