সময় কলকাতা ডেস্ক: এতদিন শোনা যেত যে মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে আগুন লেগেছে। কিন্তু ব্যাটারি চালিত বাইকের ব্যাটারীতে বিস্ফোরণ ঘটে আগুন লাগার ঘটনা এই প্রথম। বিস্ময়কর এই ঘটনা ঘটলেও তার থেকে আরও বিস্ময়কর ঘটনা এ বিধংসী আগুনে আটকে পড়া ১১ জনের উদ্ধার পর্ব।চাঞ্চল্যকর এই ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের।

বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের শালবাগান এলাকায় একটি বাড়িতে ভোরে আচমকাই আগুন লাগে। বাড়ির মধ্যে পরিবারের ১১ জনই তখন গভীর ঘুমে নিমগ্ন। আগুন যখন বাড়ির অধিকাংশ অংশে তার অধিকার বিস্তৃত করেছে। তখনই পরিবারের এক সদস্য আঁচ পায় আগুনের। চারিদিকে জ্বলছে লেলিহান শিখা আর ঘরের ভিতরে আটকে থাকা মানুষের আর্তনাদ। সেই আর্তনাদ শুনে প্রতিবেশীরা একে একে বেরিয়ে আসেন শুরু হয় উদ্ধার কাজ।

বাড়ির চারিদিকে দরজা-জানলা সবই প্রায় বন্ধ গ্রিলের ঝুলছে তালা, ঘরের ভিতরে আটকে পড়া মানুষদের তখন বাইরে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এলাকার ২-৩ জন সাহসী যুবক ততক্ষনে উঠে পড়েছে পাশের বাড়ির ছাদে । ছাদ টপকে তারা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আঁকড়ে ধরে বাড়ির গ্রিল। শাবল দিয়ে ভেঙে ফেলা হয় বাড়ির গ্রিল। গ্রিল দিয়ে বানানো হয় এ বাড়ি থেকে ও বাড়ি পর্যন্ত সেতু। এক এক করে তিন শিশুসহ মোট ১১ জনকে তারা উদ্ধার করে নিয়ে আসে নিরাপদে।

ততক্ষনে খবর গিয়েছে দমকল দপ্তরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এলাকার অসংখ্য মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসে।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন