Home » ফের রক্ত সংকট, মালদহ মেডিকেলে

ফের রক্ত সংকট, মালদহ মেডিকেলে

সময় কলকাতা ডেস্ক: তীব্র রক্তের সংকট মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে। রোগীদের চাহিদা অনুযায়ী রক্তের যোগান না থাকায় চরম সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা। তাই প্রয়োজনীয় রক্তের চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকের দ্বারস্থ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।কেন্দ্রীয় ব্লাড ব্যাংক থেকে কিছু রক্ত আনার পরেও মেটানো যাচ্ছে না রক্তের চাহিদা। চরম সমস্যায় পড়েছে রোগীর আত্মীয়রা।

মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। কিন্তু শনিবার সেখানে রক্তের যোগান মাত্র ২২ ইউনিট।বেশ কিছুদিন ধরে জেলায় সেভাবে রক্তদান শিবির না হওয়ার কারণেই এই সমস্যা বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের অভিযোগ, রক্তদান শিবিরের কার্ড থাকলেও রক্ত পাওয়া যাচ্ছে না। পাশাপাশি তিনদিন চারদিন ধরে ঘুরে ও রক্ত পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে ডোনারও সংখ্যায় কম।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, রক্তের চাহিদা অনুযায়ী যোগান খুব কম। কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে বিষয়টি আমরা জানিয়েছি ইতিমধ্যেই বেশ কিছু রক্ত কেন্দ্রীয় ব্লাড ব্যাংক থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে। কিছুটা রোগীর আত্মীয়দেরকে  দেওয়া হয়েছে। রক্তদান শিবির বন্ধ হয়ে পড়ায় সমস্যা ক্রমশ বাড়ছে।পার্থপ্রতিমবাবু বলেন, আবেদন রক্তের চাহিদা মেটাতে সবাইকে এগিয়ে আসা উচিত। পাশাপাশি রক্তদান শিবির বাড়াতে সমাজের সমস্ত শ্রেণির মানুষকে তিনি এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।

About Post Author