Home » মেয়ের চিকিৎসার জন্য কাতর আবেদন

মেয়ের চিকিৎসার জন্য কাতর আবেদন

সময় কলকাতা ডেস্ক: থ্যালাসেমিয়া অনেক বাবা মায়ের কোল খালি করে দিয়েছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা গ্রামে হতভাগ্য রাজকুমার নন্দী ও ভাগ্যহীনা ঝুনু নন্দীর মেয়ে খুশি নন্দী (১২)থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত। ৬ মাস বয়স থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী খুশি। রাজকুমার নন্দীর আছে বলতে এক দু বিঘা জমি। কোন মতে সংসার চলে।

দুরারোগ্য রোগে আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য নিজের সম্বল নিঃশেষ হয়ে গেছে। তবুও এক বুক আশায় বুক বেঁধে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে ছুটে চলেছে খুশির বাবা ।বর্তমানে চেন্নাই অ্যাপোলো ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন খুশি। বাবা স্বপ্ন দেখেন একদিন না একদিন মেয়ে সুস্থ হয়ে উঠবে। সেই দিনটার জন্যই দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে অসহায় পরিবার।

দিন যত এগিয়ে যাচ্ছে ততই তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে খুশি নন্দীর শরীর। মেয়ের দিকে তাকিয়ে বাবা মার চোখে ঝরে যায় অনন্ত জলের ধারা। কিন্তু অচল সংসারে কোথা থেকে আসবে অর্থ! ডাক্তারবাবু বলেছেন যত দ্রুত সম্ভব Bone Marrow Transplant করতে হবে। খরচ ২৫ লক্ষ টাকা।মা জোগাড় করা অসম্ভব এই পরিবারের পক্ষে। তাই চোখের সামনে তিলে তিলে মেয়েকে মৃত্যুর মুখে ভরে পড়তে দেখছেন বাবা-মা । সরকারের কাছে মেয়ের চিকিৎসার জন্য কাতর আবেদন জানান হতদরিদ্র বাবা মা।

About Post Author