সময় কলকাতা ডেস্কঃ শীতের বিদায় বেলা ও গরমের শুরুতেই বাড়ছে সাপের উপদ্রব।ধূপগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে গত এক মাসে দেখা মিলেছে মোট আটটি বিষধর গোখরো সাপের। সাপের উপদ্রব বাড়তেই তা উদ্ধারের জন্য যখন তখন ডাক পড়ছে ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের ।ফলে ঘুম উবেছে সংস্থার পরিবেশ প্রেমীদের।যেখানে সেখানে সাপ বেরিয়ে পড়ায় আতঙ্কিত ধূপগুড়ির বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বিষধর গোখরো সাপগুলি কারও শোবার ঘরে, আবার কারও রান্না ঘরে বা গোডাউনের ভেতর আশ্রয় নিয়েছিলো।আর তাতেই চিন্তায় পড়েছিলেন স্থানীয়রা। সোমবার ফের বিষধর সাপের দেখা মিলতেই ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের কর্তৃপক্ষের তরফে সাপগুলি উদ্ধার করা হয়।এরপর তাঁরা উদ্ধার হওয়া সাপগুলিকে মরাঘাট রেঞ্জের বনদপ্তর আধিকারিক রাজকুমার পালের হাতে তুলেদেন।মরাঘাট রেঞ্জের বনকর্মীরা সাপ গুলিকে সুস্থ করে মরাঘাট রেঞ্জের অন্তর্গত গয়েরকাটা সাউথ মরাঘাট জঙ্গলে ছেড়ে দেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী