জয়ন্ত দাস সময় কলকাতা: রাতের অন্ধকারে বেসরকারি ব্যাংকের শাখায় চুরি। বীরভূমের সিউড়ির পাথরচাপুরি গ্রামে চাঞ্চল্য ।ঘটনার তদন্তে নেমে ব্যাংকের সিসিটিভি ফুটেজে ধরা পরেছে চুরির সেই দৃশ্য।ঘটনার তদন্তে নেমেছে সিউড়ি থানার পুলিশ।সিসি ক্যামেরা দেখে চোরকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

সোমবার সকালে ব্যাংকের দরজা খুলতে গেলে প্রথমে কিছু বোঝা যায় নি। এরপরে ভিতরে ঢুকতে গেলে ঘটনাটি প্রথম নজরে আসে ব্যাংকের কর্মীদের। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যাংকের দরকারি কাগজপত্র সহ অন্যান্য গুরত্বপূর্ন নথিও।এরপরই খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে।

ব্যাংকের ম্যানেজার দিলীপ দাসের দাবি, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এক ব্যাক্তি রাতের অন্ধকারে ব্যাংকে ঢুকছে। কিন্তু ব্যাংকের ভল্ট ভাঙ্গার চেষ্টা করলেও তা সে পারে নি।ঘটনায় অফিসের মধ্যে থাকা দশটি ট্যাবের মধ্যে নটি ট্যাব উধাও হয়ে যায়। বাকি ফাইলপত্র এবং অন্যান্য দরকারি জিনিসপত্র তছনছ অবস্থায় মাটিতে পরে আছে বলে জানান তিনি।ঘটনার সিউড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী