সময় কলকাতা ডেস্কঃ চুরি করতে বাধা দেওয়ায় যুবককে ছুরির কোপ দুষ্কৃতীদের।রবিবার গভীর রাতে নদিয়ার শান্তুপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের জলেশ্বরের তেলিপাড়া এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। সোমবার সকালে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পরে যায় গোটা এলাকায়।এই ঘটনা দুষ্কৃতীদের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত যুবকের বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেলিপাড়া এলাকার বাসিন্দা রাজীব পাল।রবিবার গভীর রাতে রাজীববাবুর বাড়িতে একদল দুষ্কৃতী চুরি করার উদ্দেশ্যে ঢোকে।টের পেয়েই রাজীব বাবুর ছেলে বাধা দিতে যায়। সে সময় দুষ্কৃতীরা তাঁর পেটে ছুরি চালায়।পেশায় তাঁতি পরিবারের সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বাড়িতে চুরি করার মতো তেমন কোনও দামি জিনিসপত্রও নেই।তবুও কেন দুষ্কৃতীরা এমন হামলা চালাল সে বিষয়েই প্রশ্ন তুলেছেন রাজীব বাবু। এই চুরির ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?