Home » অদম্য ইচ্ছাশক্তির জোরে হাসপাতলে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থীর

অদম্য ইচ্ছাশক্তির জোরে হাসপাতলে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থীর

সময় কলকাতা ডেস্ক : অদম্য ইচ্ছা শক্তি থাকলে জীবনে সব কিছু করা সম্ভব । আর সেই ইচ্ছার জোরে নিজের শারীরিক অসুস্থতাকে হার মানিয়ে কার্যত সফল হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। হাসপাতালে বসেই ইতিহাসের পরে দিলেন অংক পরীক্ষা। পরীক্ষার্থীর এই অদম্য ইচ্ছার কাছে কার্যত হার মেনেছে তার শারীরিক অসুস্থতা যাকে কুর্নিশ জানিয়েছে ছাত্র শিক্ষক থেকে অভিভাবকরা।

স্থানীয় চন্দ্রমোহন স্কুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই শারীরিক অসুস্থতা বোধ করে পুরাতন মালদার বাসিন্দা মিনা কিস্কু। এরপরেই পরীক্ষা হলে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায় ছাত্রীটি। তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকেই তার ইতিহাস পরীক্ষার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এরপরেও ছাত্রীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকায় হাসপাতালের বসেই পরবর্তী পরীক্ষাগুলি নেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ।

সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা । আর এদিন এই পরীক্ষা নিতে আসেন চন্দ্রমোহন স্কুলের শিক্ষক স্বপন কুমার ঝা। তিনি বলেন, পরীক্ষা দিতে এসে মেয়েটি অসুস্থতা বোধ করার পর মাথা ঘুরিয়ে পড়ে যায়। হাসপাতলে ভর্তি করা হয় তাকে।এদিন হাসপাতলে বসেই অঙ্ক পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন কাউকেই তার চারপাশে আসতে দেওয়া হবে না বলে জানান তিনি।ছাত্রীর এই অদম্য ইচ্ছা শক্তিকে কার্যত কুর্নিশ জানিয়েছেন ছাত্র শিক্ষক থেকে অভিভাবকেরাও।

About Post Author