সময় কলকাতা ডেস্ক: বিলুপ্ত প্রায় বন্যপ্রাণীদের হত্যা করা আইনত অপরাধ। কিন্তু এখনও এই অপরাধ হয়েই চলেছে। কোন ভাবে আটকানো যাচ্ছে না বন্য প্রাণী হত্যা। তার জলন্ত উদাহরণ উঠে এল সামনে।সম্প্রতি, হাওড়ার কুলগাছিয়া মহিশরেখা রেল ব্রিজের নীচে একদল শিকারির শিকার করা ৮ টি মৃত নেউল ও একটি মৃত গোসাপ উদ্ধার করা হয় । তাদের এই বন্যপ্রাণী সহ আটক করা হয়েছে। ওদের সব অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গিয়েছে, পশুপ্রেমিক চিত্রক প্রামানিক ও তাঁর বন্ধুরা হাওড়ার উলুবেড়িয়া রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায়কে সমস্ত বিষয়টি জানান। তারপর ওই চোরাশিকারির দলকে আটক করে বন দপ্তরের হেফাজতে তুলে দেন । বিষয়টি ডিএফও নিরঞ্জিতা মিত্রকেও জানানো হয়। উলুবেড়িয়া থানার আধিকারিকরাও উপস্থিত ছিলেন ঘটনাস্থলে ।

জানা গিয়েছে, ১৯৭২ বন্যপ্রাণ আইন অনুযায়ী, ধৃতদের গ্রেপ্তার করা হয়। এদিন, মোট ১২ জন চোরাশিকারি কে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত চালাচ্ছে বনদপ্তর। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মূলত সাঁওতাল। এই সব বন্যপ্রাণী শিকার করায় তাদের কাজ। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রও বাজেয়াপ্ত করেছে বনদপ্তর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী