সময় কলকাতা ডেস্ক: আমতলা গ্রামীণ হাসপাতালের বেড থেকে উধাও হয়েছিলেন রোগী। উধাও হওয়া রুগি গোপাল ঘোষের দেহ ভেসে উঠলো হসপাতাল সংলগ্ন একটি পানা পুকুর থেকে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।।পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে কিভাবে ওই রোগী পানা পুকুরে গেলেন পুলিশ তা তদন্ত করে দেখছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ১০ ই মার্চ আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি হন শেরপুরের বাসিন্দা গোপাল ঘোষ। তারপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিল।গতকাল ঘুমের ইনজেকশন দেয়। রোগী ঘুমিয়ে যাওয়ায় বাড়ির লোক কাছ থেকে উঠে বাইরে যান।বাইরে থেকে এসে দেখেন বেডে রোগী নেই।তারপর বেশ কিছুক্ষন খোঁজাখুঁজির পর হাসপাতাল লাগোয়া একটি পানা পুকুরে গোপালবাবুর দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারে দাবি, ইনজেকশন দেওযার পরেই রোগীর মৃত্যু হয়। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ দেহ অন্য জায়গায় সরিয়ে রাখে। পরে সুযোগ বুঝে দেহ পানাপুকুরে ফেলে দিয়েছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!