Home » পাঁচ শাবকের জন্ম দিল শীলা,খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে

পাঁচ শাবকের জন্ম দিল শীলা,খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে

সময় কলকাতা ডেস্ক: গত কয়েক দিন ধরেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শীলা।তার উপর ২৪ ঘন্টার নজরদারি রাখতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শীলার যত্নে বাড়তি নজর দিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। কারণ কয়েক দিন আগেই সবাইতে কার্যত অবাক করে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে রয়্যাল বেঙ্গল প্রজাতির শিলা। ফুটফুটে সন্তানদের জন্ম দেওয়ার পরে তাই খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।

শীলার নজরদারির ও শাবকদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য ২৪ ঘণ্টা নজরদারি রাখছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। মা শিলা ও বাবা বিভান। শিলা ও বিভানের বয়স আট বছর। এই নিয়ে বেঙ্গল সাফারি পার্কে তিন দফায় সন্তান প্রসব করল শিলা। সাফারি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী ১০ টি সন্তানের মা শিলা। যাদের প্রত্যেকেরই জন্ম শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে আপাততভাবে বাচ্চারা ও মা উভয়ই সুস্থ রয়েছে।

 

 

About Post Author