Home » ইন্ডিয়া বুকঅব রেকর্ডসে নাম দু’বছরের কম বয়সী খুদে রাহি মুর্মুর

ইন্ডিয়া বুকঅব রেকর্ডসে নাম দু’বছরের কম বয়সী খুদে রাহি মুর্মুর

জয়ন্ত দাস, বীরভূম সময় কলকাতা : শান্তিনিকেতনের ফুলডাঙ্গা এলাকার দু’বছরের কম বয়সী খুদে রাহি মুর্মু নিজের নাম তুলল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। এই খুদের দু বছর বয়স পূর্ণ হবে মে মাসের ৪ তারিখে। কিন্তু এরই মধ্যে এই ক্ষুদে ৫১ টি ছড়া, ১৪ টি ফল, ১৫ টি পাখি, ১৬ টি জীবজন্তু, ১৭ টি যানবাহন, আটটি রং, ৬ টি আকৃতি, দেহের দশটি অংশ, ১২ টি দেশের জাতীয় পতাকা এবং কুড়িটি সবজির নাম মুখস্ত করার ক্ষমতা অর্জন করেছে।

এই ছোট্ট মেয়েটির বাবা-মা অনিল মূর্মু এবং সুপর্ণা মান্ডি দুজনেই পেশায় শিক্ষক। তাদের ছেলের এমন এত অল্প বয়সে জানা-অজানার বিষয়গুলি আয়ত্ত করার কারণ হিসেবে তারা জানিয়েছেন, ছোট থেকেই মোবাইল অথবা টিভির পরিবর্তে তাকে ছড়া এবং অন্যান্য জানা-অজানার বিষয়গুলি শোনানো হয়। খাওয়াদাওয়ার সময় তাকে ছড়া শুনিয়ে খাওয়ানো দেওয়ানো করানো হয়।

রাহি মুর্মুর বাবা-মা দেখতে পান দেশের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ছেলেমেয়েরা নানান রেকর্ড তৈরি করছে। তা দেখে তাঁরা তাদের মেয়ের এই কৃতিত্বকে তুলে ধরার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, রাহির বয়স যখন ১ বছর ৮ মাস তখন এই আবেদন করা হয়। অনলাইনে ওয়েবসাইটে জিনিসপত্রের নাম বলা ভিডিও রেকর্ডিং করে পাঠানো হয়। তারপরেই এই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম ওঠে রাহির। আবেদন করার পর গত জানুয়ারি মাসে এই খুদের নাম রেকর্ড হিসেবে রেজিস্টার্ড হয় ইন্ডিয়া বুক অব রেকর্ডসের খাতায়। পরে তাদের বাড়ির ঠিকানায় পৌঁছায় একটি সার্টিফিকেট, মেডেল সহ বিভিন্ন সামগ্রী।

ছেলের এমন কৃতিত্বের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি পরিবার। বীরভূমের ছোট্টো এই শিশুর রেকর্ড তৈরির ঘটনা আরও একবার প্রমান করলপ্রত্যেকের মধ্যেই কোনো না কোনো প্রতিভা লুকিয়ে রয়েছে। সেই সকল প্রতিভা ফুটিয়ে তোলার সুযোগ দিতে হবে।

 

About Post Author