সময় কলকাতা ডেস্কঃ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের।সোমবার রাতে পূর্ব মেদিনীপুরে ভগবানপুর থানার দ্বারিমারাতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সুব্রত কর।বর্তমানে ওই সিভিক ভলান্টিয়ার ভগবানপুর থানায় কর্মরত ছিলেন। ঘটনার পরেই গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।এরপরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃত ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ি গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বুড়াবুড়ি গ্রামে।এদিন রাতে দ্বারিমারা এলাকার একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন ভগবানপুর থানার পুলিশ।তল্লাশি অভিযান চালানোর জন্য ওই বাড়ির ছাদে পুলিশ গেলে বিদ্যুৎয়ের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই সিভিক ভলান্টিয়ার।ভগবানপুর থানার পুলিশের তরফে সিভিক ভলান্টিয়ারকে ভগবানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই সিভিক ভলান্টিয়ারকে মৃত বলে ঘোষনা করেন।শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।স্থানীয়দের একাংশের দাবি,তল্লাশি অভিযানের সময় কেন আরও সতর্কতা অবলম্বন করেননি পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী