Home » বসন্ত উৎসবের আগেই প্রকাশ্যে তূণমুলের গোষ্ঠী দ্বন্দ,ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার ডোমজুড়

বসন্ত উৎসবের আগেই প্রকাশ্যে তূণমুলের গোষ্ঠী দ্বন্দ,ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার ডোমজুড়

সময় কলকাতা ডেস্ক: বসন্ত উৎসবের আয়োজনের দায়িত্ব কোন ছাত্র গোষ্ঠীর হাতে থাকবে তা নিয়ে উত্তপ্ত ডোমজুড় আজাদহিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয় ।আবির মাখানোর বদল ডোমজুড়ের আজাদহিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয় পড়ুয়া এখন একে অপরের দিকে ইট ছুড়তে ব্যস্ত।এই কলেজের দু দল ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ওই এলাকা।অভিযোগ ডোমজুড় পঞ্চায়েত সমিতির দুই বিধায়কের অনুগামী ছাত্র দলের মধ্যে তুমল লড়াই হয় বসন্ত উৎসবের দায়িত্ব পাওয়া নিয়ে।

হাওড়ার রাজনীতিতে তৃণমুল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্ধ ফের প্রকাশ্যে এল ডোমজুড়ের আজাদহিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র সংঘর্ষের মধ্যে দিয়ে।ডোমজুড় আজাদহিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয় কলেজের পড়ুয়ারা এই দিন একে অপরকে লাঠিসোটা নিয়ে হামলা করে বলে অভিযোগ।কলেজের গন্ডগোল চলে আসে রাস্তায়। দুপক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ির লড়াই হয়।

দু দল ছাত্রের লড়াইয়ের খবর পেয়ে বিশাল পুলিস ঘটনাস্থলে ছুটে আসে।দু পক্ষকে দুই দিকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিস।ডোমজুড়ের বিধায়ক ও জগৎবল্লভপুরের বিধায়কের অনুগামী দু দল ছাত্রের মধ্য গন্ডগোল হয় বলে অভিযোগ।কোন পক্ষ কলেজে বসন্ত উৎসব করবে তা নিয়ে বচসা শুরু হয়।জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ জানান, বসন্ত উৎসব করা নিয়ে ছাত্রদের মধ্যে মনোমালিন্য হয়েছে।তা নিয়ে দু দল ছাত্রের মধ্যে বচসা হয়েছে মাত্র।এটা এমন কোন বড় ঘটনা নয় দাবি তাঁর।এরমধ্যে তৃণমুল কংগ্রেসের কোন গোষ্ঠী দ্বন্দের কোনো বিষয় নেই।

অন্যদিকে ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃনমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ জানান, এরকম ঘটনা তার জানা নেই। তবে এই ঘটনা ঘটে থাকলে ,তা কখনোই কাম্য না নয় ।একই সঙ্গে তাঁর সংযোজন ডোমজুড় পঞ্চায়েত সমিতির তিনটি বিধানসভা এলাকা নিয়ে রয়েছে।আকারে ইঙ্গিতে তিনি ডোমজুড় কলেজে তিন বিধায়কের অনুগামীর উপস্থিতি স্বীকার করে নেন।তিনি জানান তৃণমুল কংগ্রেসে একটা গোষ্ঠী ।তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী।কলেজের গন্ডগোলকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের কোন্দল বলে জানান ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃনমূল কংগ্রেসের সভাপতি কল্যান ঘোষ।

About Post Author