Home » মাংস খেয়ে অসুস্থ একই পরিবারের ৯ জন ,কেন?

মাংস খেয়ে অসুস্থ একই পরিবারের ৯ জন ,কেন?

সময় কগলকাতা ডেস্ক: একান্নবর্তী পরিবার পরিবারের সদস্য সংখ্যা ৯ জন । মঙ্গলবার সকালে পরিকল্পনা করেন এ দিন জমিয়ে মাংস ভাত খাওয়া হবে। পরিকল্পনামাফিক নিয়ে আসা হয়েছে মাংস, মাংস কষানোর সময় প্রয়োজনমতো লবণ দেওয়া হয়েছে মাংস। আর এখানেই গণ্ডগোলের সূত্রপাত। সেই মাংস খেয়ে পরিবারের ৯ জন গুরুতর অসুস্থ আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মধ্যে রয়েছে তিনজন শিশু ও দুইজন মহিলা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

হরিপুর হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা তপন সরকার, তিনি এবং তার পরিবারের ৯ জন মাংস খেয়ে এখন হাসপাতালে ভর্তি। কিন্তু কি এমন হল যে মাংস খেয়েই সবাই অসুস্থ হয়ে পড়লেন। সামান্য একটি ভুলের মাশুল গুনতে হচ্ছে সমগ্র পরিবারকে। মাংস রান্নার সময় যে নুন দেওয়া হয়েছিল সেই নুনের বদলে ভুল করে দেওয়া হয়েছিল নাইট্রিক। পারিবারিক ব্যবসা হল তাঁতের ব্যবসা। সুতো রং করার কাজে ব্যবহৃত হয় নাইট্রিক। আর সেই নাইট্রিকের একটি বোতল ছিল রান্নাঘরে। সেটাকেই নুনের বোতল ভেবেই নাইট্রিক দেওয়া হয়েছিল মাংসে।


সকালেই পরিবারের সকলে অসুস্থ হয়ে যাওয়ায় তড়িঘড়ি তাদেরকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নাইট্রিক এর কারণ একই পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়লেন নাকি অন্য কোন কারণে সবাই অসুস্থ হয়ে পড়েছেন এ প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে এলাকার বাসিন্দাদের মনে।

About Post Author