সময় কলকাতা ডেস্ক: দিল্লির পর পাঞ্জাব জয়। আর পাঞ্জাব জয় জাতীয় রাজনীতিতে অনেকটাই প্রাসঙ্গিক করে তুলল আম আদমি পার্টিকে। জাতীয় রাজনীতিতে শুধু প্রাসঙ্গিক করে তোলাই নয় ,একধাপে অনেকটাই মোদি বিরোধিতায় প্রথম সারিতে চলে এলো আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাব দখলের পর এবার বাংলা লক্ষ্য ঝাড়ু পার্টির। আর সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে ঝাড়ু প্রতীক চিহ্নের পার্টি আপ।

স্বচ্ছ বাংলা গড়তে আগামী দুই-এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক স্তরে শুরু হবে কমিটি গঠনের কাজ। বঙ্গে পঞ্চায়েত নির্বাচনে আপের ফলাফল যদি ভালো হয়। সেক্ষেত্রে বঙ্গের সংগঠনকে মজবুত করতে পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখবেন কেজরিওয়াল। ২০২৩ সালে বঙ্গের পঞ্চায়েত নির্বাচনে আপ যথেষ্টই ভালো ফল করবে বলেই আশাবাদী মালদা জেলার আম আদমি পার্টির যুব সভাপতি শেখ আজারুদ্দিন।

দিল্লি এবং পাঞ্জাবের ক্ষমতা দখল করলেও পশ্চিমবঙ্গে আম আদমি পার্টি যে কোনো প্রভাব ফেলতে পারবে না সে বিষয়ে একপ্রকার নিশ্চিত তৃণমূল ও সিপিএম। রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুল হকের মতে বিজেপিও বাংলা দখলের স্বপ্ন নিয়ে এসেছিল সে স্বপ্ন পূরণ হয়নি। আম আদমি পার্টির স্বপ্ন পূরণ হবে না। আপ পাঞ্জাবে নিজেদের সরকার গঠন করেছে ,তবে বাংলাতে নিজেদের সংগঠন বাড়াতে পারবে না ।তাদের স্বপ্ন থাকবে অধরা।

সিপিআইএমের মালদা জেলা কমিটির সদস্য জহুর আলমের মতে রাজ্যে যে অরাজকতা চলছে, সেই অরাজকতার মাঝে ঘোলা জলে মাছ ধরতে চাইছে অনেক আঞ্চলিক দল। এটা বিজেপির গেম প্ল্যান। আঞ্চলিক দলগুলোর উত্থান এভাবেই হয় এবং তাদের পতন খুব দ্রুতই হয়। দিল্লি দখলের পর আপ এই রাজ্যে তাদের সংগঠন বিস্তারে নেমেছিল কিন্তু আদতে ফল হয়েছে শূন্য। রাজ্যে বিকল্প একমাত্র থাকবে বামপন্থীরাই দাবি জহুর আলমের।
দিল্লিতে ক্ষমতায় থাকার পর, পাঁচ রাজ্যের বিধানসভা ফলাফল ঘোষণার পর দেখা গেল পাঞ্জাবের ক্ষমতায় আম আদমি পার্টি। দুই রাজ্য দখলের পর স্বভাবতই আম আদমি পার্টির পরবর্তী লক্ষ্য জাতীয় স্তরে নিজেদের প্রাসঙ্গিকতা আরো বাড়ানো। তারই ফলস্বরূপ বাংলায় সংগঠন বিস্তার করার চেষ্টা করছে আম আদমি পার্টি। একদা বহু জন সমাজবাদী পার্টিও বিভিন্ন সময়ে বাংলায় একাধিক নির্বাচনে অংশগ্রহণ করেছিল যদিও তেমন ভাবে কোন প্রভাব বিস্তার করতে পারিনি ।এক্ষেত্রেও এ রাজ্যে আম আদমি পার্টি কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটা সময় বলবে।


More Stories
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!