Home » ৩০ ঘন্টা পর ঘেরাও মুক্ত হলেন বিশ্বভারতীর আধিকারিকরা, পরীক্ষা বয়কট

৩০ ঘন্টা পর ঘেরাও মুক্ত হলেন বিশ্বভারতীর আধিকারিকরা, পরীক্ষা বয়কট

জয়ন্ত দাস, বীরভূম, সময় কলকাতা:  প্রায় ৩০ ঘন্টা পর ঘেরাও মুক্ত হলেন বিশ্বভারতীর রেজিস্টার জয়েন্ট রেজিস্টার, জনসংযোগ আধিকারিক সহ প্রায় ২৫ জন বিভাগীয় প্রধান ও আধিকারিকরা। দফায় দফায় আন্দোলনরত ছাত্রছাত্রীরা আবেদনের পর আধিকারিকরা তাঁদের আবেদনে সাড়া দিয়ে  বাংলাদেশ ভবন থকে বেরিয়ে আসেন। ছাত্রছাত্রীরা তাঁদের সঙ্গে করে গেটের কাছে নিয়ে আসেন। ঘেরাও মুক্ত হওয়ার পর বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, এদিন আমাদের নিস্বর্ত মুক্তি দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে কোনও খারাপ আচরণ করেন নি।

প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ের ছাত্রাবাস খোলা, অনলাইনে পরীক্ষা নেওয়াসহ তিন দফা দাবিকে সামনে রেথে ১৮ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। পড়ুয়াদের আন্দোলনের জেরে কারযত অচল অবস্থা বিশ্বভারতীতে। প্রথম দফায় পুলিশ একবার আটকে থাকা আধিকারিকদের উদ্ধারের পর সোমবার ফের ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে আটকে পড়েন কর্মসচিব, জনসংযোগ আধিকারিকসহ ২৫ জন কর্মী। ৩০ ঘণ্টা পর তাঁরা অবশেষে ঘেরাও মুক্ত হন।যদিও ছাত্রছাত্রীদের দাবি, তাঁরা কাউকে আটকে রাখেন নি।

সম্প্রতি উপাচার্য ছাত্রছাত্রীদের আন্দোলনকে জঙ্গি আন্দোলন বলে আখ্যা দেন। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষীতে উপাচার্যকে স্বৈরাচারি বলে আখ্যা দেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি এদিনও ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা বয়কট করে। তাঁদের দাবি না মানা পর্য়ন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনরত ছাত্রছাত্রীদের।

 

About Post Author