সময় কলকাতা ডেস্কঃ শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে আকস্মিক মৃত্যু হল এক ব্যবসায়ীর।মালদহ জেলার গাজল থানার কদুবাড়ি এলাকার ঘটনা।মৃত ওই ব্যবসায়ীর নাম সুশীল সরকার।শোকাস্তব্ধ গোটা এলাকা।

পরিবার ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে,কদুবাড়ি এলাকায় রাস্তার ধারেই একটি টিনের দোকান রয়েছে মৃত ওই ব্যবসায়ী। মঙ্গলবার রাতে এলাকারই একটি শ্রাদ্ধ বাড়িতে নেমন্ত্রন খেতে যান সুশীলবাবু।বাড়ির কাছেই তাঁর দোকান থাকায় রাতে দোকানেই ঘুমিয়ে পড়েন তিনি।পরদিন অর্থাৎ বুধবার সকাল নটা বেজে যাওয়ার পরে তাঁকে অনেক ডাকাডাকি করলেও দোকানের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের।এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা দোকানের সামনে জমায়েত হন।এরপর তারা দোকানের দরজা ভেঙে দেখেন বিছানার মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ব্যবসায়ী সুশীল সরকার।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তাঁকে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।এরপর পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ।হৃদরোগে আক্রান্ত হয়েই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের ।পাশাপাশি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী