সময় কলকাতা ডেস্ক: সাত দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগান থেকে যুবকের পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ।এই ঘটনাকে কেন্দ্রকরে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার মেদিয়া গ্রামের ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। চলতি মাসের ১১, তারিখে বছর ৪৫ এর মিন্টু বিশ্বাস ওরফে প্যান্ডেল নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ ব্যক্তির পরিবারের লোক বাদুড়িয়া থানায় নিখোঁজের ডায়েরি করেন। পাশাপাশি নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করলেও সন্ধান পাওয়া যায় নি।

বুধবার রাতে মিন্টু বিশ্বাসের বাড়ির পাশের আমবাগান থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন আমবাগানে মিন্টুবাবুর দেহ পড়ে রয়েছে।স্থানীয়রা পরিবার লোকজনকে খবর দিলে তাঁরা দেহ চিহ্নিত করেন। এরপরেই খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়।

যেহেতু সাত দিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছ থেকে দেহ উদ্ধারের ঘটনা ভাবাচ্ছে পুলিশ ও পরিবারকে। নিখোঁজ ব্যক্তির মৃত্যু নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। খুন না কি আত্মহত্যা পুলিশ তা তদন্ত করে দেখছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী