সময় কলকাতা ডেস্ক: ফের ল্যাণ্ডমাইন আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে। শালবনী থানার রঞ্ঝার জঙ্গল সংলগ্ন রাজ্য সড়কের উপর একটি কালভার্টের নিচে সন্দেহ জনক বস্তুটি পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। লোহার পাইপের দুই মুখে ঝালাই করে বন্ধ করা একটি বোমা আকৃতির বস্তুটিকে কেন্দ্রকরেই ল্যান্ডমাইনের আতঙ্ক।ঘটনাস্থলে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ।

বৃহস্পতিবার সকালে কয়েকজন ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় কালভার্টের নিচে ওই ল্যান্ডমাইন আকৃতির বস্তুটিকে দেখতে পান। আতঙ্কিত স্থানীয় মানুষজন খবর দেন শালবনি থানায়। প্রসঙ্গত শালবনিতে এর আগেও রাস্তার নিচে পাওয়া গেছিল ল্যান্ডমাইন। ফলে ল্যান্ডমাইনের আতঙ্ক এলাকাবাসীর মনে আগের থেকেই রয়েছে।তাই ফের স্দেহজনক ওই বস্তুটি দেখার পরে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাওবাদী নেতা কিষেণজির মৃত্যুর পর কার্যত শালবনি সহ বিস্তীর্ণ এলাকায় মাওবাদী কার্যকলাপ প্রায় নেই বললেই চলে।তারপর এদিন আচমকাই ল্যাণ্ডমাইনের মতো বস্তুটি পড়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই শালবনী থানার পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পুলিশ তদন্ত করে দেখ কালভার্টের নীচে পড়ে থাকা ওই বস্তুটি আদৌ ল্যান্ডমাইন কিনা তা খতিয়ে দেখছে। পাশাপাশি, এই বস্তুটি কে বা কারা এই কালভার্টের নিচে রেখে গেলো সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!