সময় কলকাতা ডেস্কঃ মোবাইল চুরির প্রতিবাদ করায় ভাশুরের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ।মালদহ জেলার পুকুরিয়া থানার গোবিন্দপুর এলাকার ঘটনা।আক্রান্ত ওই গৃহবধূর নাম জরিনা বিবি বয়স(৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার রাতে আক্রান্ত ওই গৃহবধূর মোবাইল ঘর থেকেই চুরি হয়ে যায়।ভাসুরের ওপর সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসা করতে গেলেই ওই গৃহবধূকে অকথ্য ভাষায় গালাগালি করে। গালিগালাজের প্রতিবাদ করতে গেলেই ভাশুর সাদিকুল ইসলাম এবং তার স্ত্রী মার্জিনা বিবি মিলে বেধড়ক মারধর করে।এমনকি ইট ছুঁড়ে মারায় তাঁর মাথাও ফেঁটে যায়।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থানীয়দের তৎপরতায় খবর পৌঁছায় পুকুরিয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্রান্ত গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী