Home » দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা সকলের দেখা উচিত, সুকান্ত মজুমদার

দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা সকলের দেখা উচিত, সুকান্ত মজুমদার

সময় কলকাতা ডেস্ক: আগামীদিনে বাঙ্গালির ভবিষ্যত যাতে কাশ্মীরি পন্ডিতদের মতো না হয়।  এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, দা কাশ্মীর ফাইলস সিনেমা সকলের দেখা উচিত।উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ইস্যুতে নাম না করেই ছবিটিকে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সিনেমা দেখতে সকলকে বারণ করেছেন। ১১ মার্চ মুক্তি পেয়েছে দ‍্য কাশ্মীর ফাইলস। পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের উপরে হওয়া নির্মম অত‍্যাচারের কথা কাহিনী তুলে ধরেছেন পরিচালক। মানুষ শিউরে উঠছেন ছবি দেখে। বিতর্ক, সমালোচনার মাঝেও অভূতপূর্ব সাফল‍্য পেয়েছে এই ছবি।

ফোনকল রেকর্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, লোকের অনুমতি ছাড়া ফোনকল রেকর্ড করা অন্যায়। কিন্তু পুলিশ কাউকে ফোন করে অন্য পার্টিতে যোগ দিতে বললেও সেটাও অন্যায়।” কিন্তু তার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। কারণ তিনি তৃণমূলের হয়ে ওকালতি করছিলেন। পাশাপাশি তিনি আরও বলেন, ‘উন্নয়নের নিয়ে শুধু উত্তরবঙ্গ বা জঙ্গলমহল নয় সব জায়গাতেই মানুষের মনে ক্ষোভ আছে। তার কারণ কলকাতা শহর তার ৩০ কিলোমিটারের মধ্যেই রাজ্যের সমস্ত ক্যাবিনেট মন্ত্রীরা থাকেন।তাই তাঁরা তার বাইরে উন্নয়নের কথা ভাবেন না। অনুন্নয়নের জন্যই মানুষের মধ্যে নানারকম বিচ্ছিন্নতাবাদী চিন্তা ভাবনা বাড়ছে।

About Post Author