Home » রঙ খেলার পর স্নানে গিয়ে স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু কিশোরের

রঙ খেলার পর স্নানে গিয়ে স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু কিশোরের

সময় কলকাতা ডেস্ক:  দোলের দিন সকাল থেকেই রঙ খেলার পর স্নান করতে গিয়েছিল পদ্মা নদীতে। নদীতে স্নান করার সময় জলের স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম দেবব্রত সরকার। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘরি গ্রাম পঞ্চায়েতে এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।  ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলের দিন সকাল থেকেই পাড়ার বন্ধুদের সঙ্গে রঙ খেলায় মেতে উঠেছিল দেবব্রত। রঙ থেলার পালা শেষ করে তারা পাশে পদ্মা নদীতে স্নান করতে যাওয়ার জন্য আবদার করে। কিন্তু মা অনুমতি না দিলেও লুকিয়ে বন্ধুদের সঙ্গে স্নান করতে যায়। তার কিছুক্ষন বাদেই দেবব্রত নদীতে তলিয়ে যাওয়ার খবর পান পরিবার। খবর পাওয়া মাত্রই পরিবারের অভিভাবকরা ঘটনাস্থলে ছুটে যান।খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে,। পুলিশ এসে বেশ কিছুক্ষনের চেষ্টায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠায়।

About Post Author