সময় কলকাতা ডেস্কঃ দোল পূর্ণিমার শুভ তিথিতে প্রকাশ পেল ‘মিনি’ ছবির পোস্টার।এই ছবিতে একেবারে ভিন্ন রুপে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।আগামী ৬ মে মুক্তি পেতে চলেছে এই ছবি। পরিচালক মৈনাক ভৌমিক।অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ও রাহুল ভঞ্জর প্রযোজনা সংস্থার ছবি ‘মিনি।’একটি অসমবয়সী বন্ধুত্বের গল্প।দোল উৎসবের শুভ দিনে সকালবেলাতেই সামনে এল এই ছবির পোস্টার।
‘মিনি’ ছবিতে একটি সুন্দর অসমবয়সী বন্ধুত্ব দেখানো হয়েছে। বন্ধুত্ব যে সমবয়সীদের মধ্যেই সবসময় হতে হবে তা একদমই নয়।তরুণী তিতলি ও ছোট্ট মিনির বন্ধুত্বের গল্প বলে এই ছবি।সবেমাত্র শেষ হয়েছে এই ছবির শ্যুটিং।জোর কদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।মিমি চক্রবর্তী,অয়ন্না চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে রয়েছে আরও অনেকেই।মৈনাক ভৌমিকের পরিচালনায় কাজ করলেন মিমি চক্রবর্তী। নারীকেন্দ্রিক ছবি।এই ছবিতে একেবারে অন্য রুপে দেখা যাবে মিমিকে।

মিমি বলেন,‘আমি খুব ভাগ্যবান যে কেরিয়ারের এই পর্যায় এসে এত ভাল চরিত্র,এত ভাল ছবি পাচ্ছি।‘মিনি’-র মতো নারীকেন্দ্রিক ছবি বাংলা চলচ্চিত্রে খুব কমই হয়।’
মৈনাকের কথায়,‘অবশেষে আমি আর মিমি একসঙ্গে কাজ করলাম।এই ছবির বিষয়টা বোঝার জন্য একটা ম্যাচিউরিটির দরকার আছে।আর মিমির মধ্যে সেটা ভরপুর।এই ছবির গল্পে মজা,আনন্দ,দুঃখ,বিরহ সমস্ত অনুভূতি পরিপূর্ণ রয়েছে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র