সময় কলকাতা ডেস্ক: নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, বসন্তে… দোল মানে মনের খেলা, দোল মানে রঙের খেলা,দোল মানে এক অন্যরকম ভালোবাসা, রঙিন ভালোবাসা, মনের মানুষকে রং লাগাতে পারাতে যে কত আনন্দ আছে তা ভাষায় প্রকাশ করা কঠিন! বিয়ের পর বরের সঙ্গে প্রথম দোল কাটাচ্ছেন ক্যাটরিনা। রাজকীয় ভাবে জাঁকজমক করে সদ্যই বিয়ে হয়েছে ভিক্যাটের। দুজনের মনেই এখন রঙের নেশা।

পঞ্জাবি পরিবারের হোলি উৎসবে প্রথমবার অংশ নিয়েছেন ক্যাটরিনা। তাই দেরি না করে সকাল সকাল আবির মেখে ছবি শেয়ার করতে ভোলেননি এই জুটি। সকলকে জানিয়েছেন হোলির শুভেচ্ছা।

পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, নিজেদের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতেই ভিকির পরিবারের সঙ্গে রঙ খেলায় মেতে উঠেছেন ক্যাটরিনা। শ্বশুর, শাশুড়ি ও দেওরের সঙ্গে ছবি আনন্দ করে কাটাচ্ছেন দোল উৎসব। শেয়ার করেছেন সেই ছবি। পাঞ্জাবি পরিবারের বউ হয়ে যে খুব সহজেই মানিয়ে নিয়েছেন ক্যাটরিনা তাই ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। তার চোখে-মুখে উপচে পড়ছে খুশি আনন্দের ধারা। শাশুড়িমাকে জড়িয়ে ধরে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। আবার বৌমার গালে স্নেহের লাল আবির মাখিয়ে দিয়েছেন ভিকির মা। বিয়ের পর প্রথম হোলি পরিবারের সঙ্গে কাটিয়ে বেশ খোশ মেজাজে ভি ক্যাট জুটি।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি