সময় কলকাতা ডেস্ক: সব সময় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন নুসরাত জাহান। অভিনেত্রী তথা সাংসদ নুসরাত ছোট্ট ঈশানকে নিয়ে আপাতত রয়েছেন যশ দাসগুপ্তের সঙ্গেই। একটি সাক্ষাৎকারে ছেলেকে নিয়ে কি বললেল নুসরাত?

হিন্দু- মুসলমান দম্পতির আশা, এই দুই ধর্মকেই চিনবে, জানবে এবং ভালোবাসবে তাঁদের সন্তান। দুর্গাপুজো বা দীপাবলির পাশাপাশি ইদ এবং বড়দিন সবকিছুই পালন করবে তারা। আপাতত ছেলের সামনে ধর্মনিরপেক্ষতার আদর্শই গড়তে চান এই তারকা দম্পতি। নুসরাতের ছেলে ঈশানের ধর্ম সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমি আমার ছেলেকে একজন ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে চাই। আমি মুসলমান, যশ হিন্দু। আমাদের সন্তান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক। ‘

সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে। নিখিল জৈনের সঙ্গে বিবাহ এবং তারপর সে সম্পর্কে ছেদ। তারপর যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক, যদিও সন্তানের পিতৃপরিচয় সম্পর্কে প্রথম একটি মুখ খুলতে চাননি নুসরাত। তারপর প্রকাশ্যে আনেন তার সম্পর্কের কথা। এবার সেই ছোট্ট ঈশানকে নিয়ে সুন্দর ধর্মনিরপেক্ষ এক বার্তা দিল অভিনেত্রী- মা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র