সময় কলকাতা ডেস্ক : অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে কোথাও গিয়ে মনে হতে লাগলো এইবার কিছু করা উচিত। একটি বিজ্ঞাপনী সংস্থার একজন সাধারণ কপি রাইটার হিসেবে পথ চলা শুরু ঋতুপর্ণ ঘোষের। বিজ্ঞাপন জগতে পা রেখেই জন্ম দিলেন একের পর এক বিজ্ঞাপনী ক্যাচ লাইন । বাংলা বিজ্ঞাপনের জগতে এর আগে হিন্দী কিংবা ইংরেজি বিজ্ঞাপনের ভাষা ধার করে অনুবাদ করে দিন কাটত বাংলার বিভিন্ন বিজ্ঞাপন সংস্থাগুলোর। ঋতুপর্ণ সেই বিজ্ঞাপন জগতে পা রেখেই জন্ম দিলেন বিশেষ নতুনত্ব কে। বদলে দিলেন বাংলা বিজ্ঞাপন জগতের ভাষা।

ছোট একটা বিজ্ঞাপন কোম্পানির কপি রাইটার হিসাবে যে ছেলেটা নিজের জীবনের পথ চলা শুরু করেছিল মাত্র ৫০০ টাকার মাস মাইনে নিয়ে বাঙালি সেইদিন কি কল্পনা করতে পেরেছিল এই ছেলেটাই একদিন হয়ে উঠবে সবার প্রিয় ঋতুপর্ণ বা ঋতু দা ।

ঋতুপর্ণ ঘোষের একটি প্রসাধনী দ্রব্যের সেই ক্যাচলাইন টা মনে পরে ‘জীবনের ওঠা-পড়া যেন সহজে গায়ে না লাগে’ বা ‘বঙ্গ জীবনের অঙ্গ ’।আবার একটি সাবানের সেই বিখ্যাত স্লোগান – “দেখতে খারাপ মাখতে ভালো” । সাধারণ এক সাবান যা কিনা স্নানের উপকরণ, কিন্তু তা দেখতে খারাপ হলেও মাখাতে বেশ চমৎকার। তাই নিয়ে তৈরি করে ফেললেন “দেখতে খারাপ মাখতে ভালো”।

সকাল মানে চা আর বিস্কুট , যার উপর ভর করে বানিয়ে ফেললেন বিস্কুটের স্লোগান ‘তোমার সকাল-আমার সকাল…।’বাংলায় সংবাদপত্রের ম্যাগাজিন বেরোত,এখনো প্রকাশিত হয় । সেই ম্যাগাজিনের স্লোগানটিও ঋতুপর্ণের লেখা “উল্টে দেখুন পাল্টে গেছে।এরকম নানা বিজ্ঞাপনের স্লোগান ঋতুপর্ণ র সৃষ্টি । যা আজ ও বাঙালির কাছে কালজয়ী হিসেবে থেকে যাবে।তিনি হলেন মননের অন্তরের ঋতুপর্ন।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র