Home » পেঁচাকে কাকের তাড়া

পেঁচাকে কাকের তাড়া

সময় কলকাতা ডেস্কঃ বাসন্তী হাইওয়ে থেকে উদ্ধার বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা। স্থানীয় রেশন ডিলার মোহাম্মদ সেলিমের কৃষি ক্ষেতে পাতা জালে আটকে পড়ে বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা। তিনি জানান, একদল কাকের তাড়া খেয়ে প্রাণে বাঁচতে একটি কৃষিক্ষেতে আশ্রয় নেয়। সেখানেই জাল দিয়ে ঘেরা কৃষি জমিতে আটকে পড়ে ছটফট করতে থাকে বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা। বাড়িওয়ালা দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয়, খবর পেয়ে রামপুরা রেঞ্জ ও মিনাখা বনদপ্তরের বনকর্মীদের কঠিন পরিশ্রমে প্রাণ বাঁচল বিরল প্রজাতির পেঁচার। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজাট থানার সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ী লাউখালির।

বনদপ্তর সূত্রে জানা গেছে, ওই পেঁচাটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে, তারপর আবারও তাকে সুন্দরবনের জঙ্গলের ছেড়ে দেওয়া হবে। সম্ভবত, সুন্দরবন থেকেই খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করে বিরল প্রজাতির পেঁচাটি। বেশ কয়েকদিন আগে একটি ঈগলপাখিরও একই অবস্থা হয়। খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। বনদপ্তর এর চেষ্টায় সেই ঈগল এবং এই পেঁচাটির প্রাণ বাঁচাতে সক্ষম হয় বনদপ্তর।

About Post Author