Home » আসানসোলে এসেই প্রধানমন্ত্রীকে বিঁধলেন শত্রুঘ্ন সিনহা

আসানসোলে এসেই প্রধানমন্ত্রীকে বিঁধলেন শত্রুঘ্ন সিনহা

সময় কলকাতা ডেস্ক:  প্রার্থী হিসাবে নাম ঘোষনার পর প্রথম সস্ত্রীক আসানসলোর মাটিতে পা রাখলেন শত্রুঘ্ন সিনহা।রবিবার সন্ধ্যায় আসানসোল পৌঁছলেন আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী। এদিন সন্ধ্যায় অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি ৷ সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ৷ এছাড়াও তৃণমূলের একাধিক বিধায়ক, দুর্গাপুর-আসানসোলের সমস্ত শীর্ষ স্থানীয় তৃণমূল নেতা এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন৷ বিমানবন্দরে নেমেই বলিউড সুপারস্টার এদিন নিজের পরিচিত ভঙ্গিতেই জানিয়েছেন, এই ভোটে বিরোধীদের তিনি ‘খামোশ’ করে দেবেন ৷

 

সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা ৷ প্রার্থী হিসাবে তৃণমূল তাঁর নাম ঘোষণা করারর পর থেকেই শত্রুঘ্নকে বহিরাগত বলে কটাক্ষ শুরু করেছে বিজেপি ৷ এদিন আসানসোলে এসেই পাল্টা দিয়েছেন এই অভিনেতা তৃণমূল প্রার্থী ৷

 

প্রধানমন্ত্রী বারাণসী থেকে লড়েছেন তাহলে উনি কি বহিরাগত? অন্ডালে নেমেই প্রশ্ন শত্রুঘ্নরপ্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্নর পাল্টা প্রশ্ন, “তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে বারাণসী থেকে লড়াই করেন, উনি কি সেখানে বহিরাগত ?” একসময়ের বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহা এদিন নিজের পরিচিত ভঙ্গিতেই জানিয়েছেন, এই ভোটে বিরোধীদের তিনি ‘খামোশ’ করে দেবেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি তাঁর জয় সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত বলেও জানিয়েছেন শত্রুঘ্ন ৷

About Post Author